পোস্টগুলি

জুলাই, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ONDHOKAR GHORE / অন্ধকার ঘরে ( BAND: PAPER RHYME )

ছবি
অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে.. কেটে যায় আমার সময়.. তুমি গেছো চলে যাওনি বিস্মৃতির অতলে.. যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়.. রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে.. তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে.. আমি রয়েছি তোমার অপেক্ষায়.… নিকষ কালো এই আঁধারে.. স্মৃতিরা সব খেলা করে.. রয় শুধু নির্জনতা.. নির্জনতায় আমি একা.. একবার শুধু চোখ মেলো.. দেখো আজ পথে জ্বালি আলো.. তুমি আবার আসবে ফিরে.. বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে... কিছু পুরোনো গান.. কিছু পুরোনো ছবির অ্যালবাম.. এসবই আমার সাথী হয়ে রয়.. কাকডাকা ভোরে যখন সূর্য ঢুকে ঘরে.. কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়.. আমার এই জগত বড় আগলে রাখে আমায়.. তবু মাঝে মাঝে মনে হয়.. মৃত্যুই কি শ্রেয় নয়.. আমি রয়েছি তোমার অপেক্ষায়.... নিকষ কালো এই আঁধারে.. স্মৃতিরা সব খেলা করে.. রয় শুধু নির্জনতা.. নির্জনতায় আমি একা.. একবার শুধু চোখ মেলো.. দেখো আজ পথে জ্বালি আলো.. তুমি আবার আসবে ফিরে.. বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে... আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়.. অস্তিত্বের প্রয়োজনে চাই তোমাকে এখানে.. আমি রয়েছি তোমার অপে...

PURNOTA / পূর্ণতা ( Band: WARFAZE )

ছবি
সেদিন ভোরে, বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে ইটের পাহাড়ে ছিলো না কেউ যে দেওয়ার প্রেরণা যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায় যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দধ্বনি পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায় শূণ্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রানের মোহনা যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে… CLICK HERE TO VISIT OUR FACEBOOK PAGE

OBOSH PROLAP / অবশ প্রলাপ ( BAND: STONE )

ছবি
সময়টা আজ কেমন যেন সবকিছু এলোমেলো নীরব মনের অবশ প্রলাপ আমায় জাগালো ধুসর আলোর শুন্য পথে অবাক হয়ে আমি তাকাই স্থির বাস্তবতার মাঝে অতিত কেনো হারায়..... যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে থমকে দাঁড়াই মেঘের কান্না দেখে তখন আমি তোমাই ভাবি আনমনে ফেলে আসা সেই স্মৃতিগুলোকে ভাংগা তুলিতে আঁকবো আমি আবার জল ছবি নষ্ট আবেগ কেড়ে নেবে সব অনুভুতি বিবর্তনের ধারায় থাকে নতুন দিনের সূচনা ভোরের আলোয় মুখোশ পরে আমরা কেন অচেনা কল্পনা সব দৃশ্যপটে আমি আজ স্বপ্ন ভোরে ঝলসা আবেগ ক্লান্ত হয়ে কড়া নাড়ে.... যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে থমকে দাড়াই মেঘের কান্না দেখে তখন আমি তোমায় ভাবি আনমনে ফেলে আসা সেই স্মৃতিগুলোকে..... CLICK HERE TO VISIT OUR FACEBOOK PAGE

BHUL SHAWPNO / ভুল স্বপ্ন ( BAND: STONE )

ছবি
হয়তো তুমিও ভাবছো আমারই কথা নয়তো কখনো ফেলে যেতে না একা কিছু ভুল ছিলো না হয় আমার বোঝাতে আজো হাঁটি সেই পথে তোমায় খুঁজতে আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার হয়তো তুমিও ভাবছো আমারই কথা নয়তো কখনো ফেলে যেতে না একা কিছু ভুল ছিলো না হয় আমার বোঝাতে আজো হাঁটি সেই পথে তোমায় খুঁজতে আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার যদি কখনো দেখা হয়ে যায় পথে হয়তো দেখবো তোমায় কোনো অন্য সাজে তখনো কি ভেবে নিব ছিলে আমারই নাকি কখনো ছিলেনা আমারই আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার CLICK HERE TO VISIT OUR FACEBOOK PAGE