পোস্টগুলি

BANGLA SONG লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Gondho Khuje Pai | Bay of Bengal | Bangla Band

ছবি
গন্ধ খুঁজে পাই - Bay of Bengal দেখো তোমার কোমল প্রস্তর অঙ্গ ডুবে গেছে কোমল জলে আলো থেকে নেমে এসে অন্ধকারে তলিয়ে গেছে এ কার শরীর? সবুজ লাল শাড়ির রঙ মুছে গেছে এইতো সেদিন, বৃষ্টিতে ভয় শহরের ত্রিচক্রযান থেমে গেছে পথে পথে আলোর বিস্ময়। জলের কপাট ভেঙে ভোরের শীতলতা ফুঁড়ে উড়ে এসে বসে কি কোন শালিক তোমার কাঁধে? নিদারুন স্তব্ধতা, অগ্নিময় নীলকন্ঠ ভুলে খোঁজো কি আমায় এখনও? এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই। ঘুমন্ত কপালের চন্দ্রলেখা ছুঁয়ে গেছে প্রীতিকণা অনির্দেশ আঁধার সব ছুঁয়ে গেছে তবু চলছে জগত মেঘচন্দ্রমা চোখের জল মুছে ফেলে নিদারুণ স্তব্ধ দীগন্তে তুমিওকি তাকিয়ে থেকে ভাবো আমার মতো? ছুটন্ত স্টেশনে হাজারো মুখের ভীড়ে আমি খুঁজি প্রিয়মুখ এখনও। এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই। ভুবন পরে আছে দিশাহীন অনুভূতি হয়না বিলীন রংতুলি আর ক্যানভাসে জমে গেছে ধূলো কথা ছিলো দেখবো সমুদ্র দক্ষিণের বাতাসে ভাসবো ঝড়ো হাওয়া এসে করে গেলো স্বপ্নবিলীন।

ASHA | আশা | WARFAZE | LYRICS | BANGLA BAND

ছবি
  আশা / ASHA ARTIST: WARFAZE (BANGLA BAND) জীবন আমার বড় বদলে গেছে তুমি কোথায় আছো কেমন আশা ছিলো তোমাকে পাবার তুমি ছিলে হৃদয়ে আমার জীবন আমার বড় বদলে গেছে তুমি কোথায় আছো কেমন আশা ছিলো তোমাকে পাবার তুমি ছিলে হৃদয়ে আমার প্রতিদিন আমার মনে পড়ে তোমার অতীত স্মৃতিগুলো ভালোবাসায় মনে আশা ছিলো, কেন এমন হলো? তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায় চলে গেলে কোথায়, কোন দূর অজানায়? জীবন আমার বড় বদলে গেছে তুমি কোথায় আছো কেমন আশা ছিলো তোমাকে পাবার তুমি ছিলে হৃদয়ে আমার স্বপন নেই চোখে, আশা নেই বুকে, ভেঙ্গে গেল ঝড়ে আবেগ নেই মনে শুধু তোমায় পড়ে আমার মনে ব্যথারই স্রোতে মন আমার হারাতে যে চায় চলে গেলে কোথায়, কোন দূর অজানায়? জীবন আমার বড় বদলে গেছে তুমি কোথায় আছো কেমন আশা ছিলো তোমাকে পাবার তুমি ছিলে হৃদয়ে আমার CLICK HERE TO VISIT FACEBOOK PAGE PLEASE LIKE, COMMENT & SHARE GET MORE LYRICS LYRICS FOR MUZIC LOVERS (FACEBOOK PAGE)

GHORGARI | ঘোরগাড়ী | BANGLA BAND | BANGLA SONG | HIGHWAY | LYRICS

ছবি
ঘোরগাড়ী   - HIGHWAY চাঁদনী রাইতে নদীর ওপারে আকাশ থেইকা নামলো পরী আমার চোখে চলে ঘোরগাড়ী আমি হাবলায় নদীর এপারে ঘুমের ঘোরে দেখি তারে ছবির মত ডাকে আমারে দেখাও কত রঙিল ছবি ছবির আশায় হারাইলাম সবই দয়াল বানাও কত মায়ারও ছবি ছবির নেশায় ছাড়লাম সবই আসার কালে ছিলাম ঘুমে কিবা আলো আঁধার ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল কইরা ছবির শিকার বুঝলাম দয়াল তোমার রীতি ছবিরও খেলায় বুইঝাও আবার যাই হারাইয়া রঙিন ছবির মেলায় ঘুম ভাঙিয়া আবার ঘুমাই দেখা যায় ছবি নেশা কি লাগাইলা ছবিতে দয়াল কি মায়ার ছবি দেখাও কত রঙিল ছবি ছবির আশায় হারাইলাম সবই দয়াল বানাও কত মায়ারও ছবি ছবির নেশায় ছাড়লাম সবই আমি হাবলায় নদীর এপারে ঘুমের ঘোরে দেখি তারে ছবির মত ডাকে আমারে

ONNO GROHER CHAND | SOHAN ALI | BANGLA SONG | অন্য গ্রহের চাঁদ

ছবি
  অন্য গ্রহের চাঁদ Artist: Sohan Ali তোমার আকাশ ধরার শখ  আমার সমুদ্দুরে চোখ  আমি কি আর দেবো বলো   তোমার শুধুই ভালো হোক ।    তোমার ভোলা ভালা হাসি  আমার বুকের ভেতর ঝড়  তুমি চলতি ট্রেনের হাওয়া  আমি কাঁপি থরথর ।    তোমার নানান বাহানায়  আমার জায়গা টা কোথায়  আমি কি এক ঘোরে থাকি  ছিলো কত কথা বাকি ।   তোমার গোপন সবই রয়  আমার আপন মনে হয়  আমি ভোরের ঝরা পাতা  আমার মরার কিসের ভয় !    তোমার নরম কাতর হাত  আমার দিনের মতো রাত  তুমি ঝিনুক কুড়াও যদি    আমি হবো শান্ত নদী ।   আমার আসার সময় হলে  তুমি হাত ফসকে গেলে  তোমার যাওয়ার পায়তারা   আমি হই যে দিশেহারা ।    তুমি অন্য গ্রহের চাঁদ  আমার একলা থাকার ছাদ  তোমার ফেরার সম্ভাবনা  অমাবস্যায় জোছনা ।  তোমার গোপন সবই রয়  আমার আপন মনে হয়  আমি ভোরের ঝরা পাতা  আমার মরার কিসের ভয় !

মনের দশা | MONER DOSHA | LYRICS | BANGLA BAND | ব্যান্ডঃ Bhumi

ছবি
মনের দশা ব্যান্ডঃ Bhumi কন্ঠঃ সুরজিত   Canteen-এ মরুভূমি, খরা লাগে class-এ  Campus-এ পিরিত আমার ইতিউতি ভাসে  আমার এমনতর মনের দশা গো  নয় নয় করিয়া আমি তোরই পথ চেয়ে  তোরই আশায় বসে common room-এ গিয়ে  তুই হেসে উড়িয়ে দিলি আমায় গো  আমার এমনতর মনের দশা গো  আর কবে পাব রে তোর হৃদয় খোলার চাবি?  যাবি রে, যাবি, তুই সঙ্গে কবে যাবি?(2) আমি তড়িতাহত, ক্ষত-বিক্ষত  ঝাঁপ দিয়েছি প্রেম-যমুনায় শেষবারের মতো রে  তোর মনে  প্রজাপতি উড়ান উড়ান করে   তোর বুকে পিরিত আমার বিষম খেয়ে মরে  আমার এমনতর মনের দশা গো  বুঝবি রে কিসে আমার কী জ্বালা এ বিষে?  কই মাছে মারে কাঁটা, পাই না খুঁজে দিশে  আমি বুঝবি রে কিসে আমার কি জ্বালা এ বিষে?  সারারাত্রি জেগে আমি চেয়ে মহাকাশে  আমার উথাল পাথাল দিলে, আজ আমারে খায় গিলে  মন নিয়ে যায় কোলা ব্যাঙে, প্রাণ নিয়ে যায় চিলে  কুয়াশা কাটে না রে, কী জালে জড়ালি?  Tube well-এ জল আসে না, নদী-নালা খালি  আমার এমনতর মনের দশা গো  তোর মস্তক ঘোরে বনবন করে, চক্ষু জ্বলে যায় রে  আর ব...

আহা আমি | Aha Ami | Jisan Khan Shuvo

ছবি
  একটা দুইটা তারা গুইনা তারা গোনা শেষ তুমি, প্রিয়, আছো কোথায়, কোথায় তুমি বেশ? একটা দুইটা জোছনা দেইখা জোছনা দেখা শেষ অমাবস্যায় ঘিরা নিলো আমায় অবশেষ আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম একটা দুইটা কথা শুইনা কথা শোনা শেষ বাকি কথা বুকে জমাট, মেটে নাই তো রেশ একটা দুইটা পা ফেলিয়া পথ চলা শেষ বাকি পথে তুই নাই সাথে, হইলি নিরুদ্দেশ আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম একটা দুইটা ছন্দ বুইনা ছন্দ বোনা শেষ আমার ছন্দ আমি ছাড়া কারে দিয়া দেস একটা দুইটা রাত জাগিয়া রাত জাগা শেষ অগণিত রাত গুনে যাই যদি দেখা দেস আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম আহা আমি, কেমন আমি, যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া লইতাম আহা আমি Youtube

AMI BIDHATARI RONGE AKA | আমি বিধাতার রঙে আঁকা | VIBE | BANGLA BAND

ছবি
AMI BIDHATARI RONGE AKA | আমি বিধাতার রঙে আঁকা  VIBE | BANGLA BAND   আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি, প্রকৃতি আমার অনেক দিনের দুঃসময়ের সাথী তাই মেঘে ঢাকা পড়া একাকী চাঁদের স্নিগ্ধ আভায় মাতি সুখ যেন সেই চন্দ্রিমা রাত, বিষাদ জোছনায় ব্যর্থতাতেই স্বার্থকতা নীল নদ মোহনায় নীল নিয়ে যাচ্ছি আমি অন্য কোথায় জোছনা যাচ্ছে দেখ নীরবে আজ মায়াবী পুর্নিমার কি উল্লাস স্বচ্ছ কুয়াশায় বাজে কি রাগিণীর সুর রাগিণীর সুর… আমি কোন এক পাখীর ডানায় আছড়ে পড়া রোদ, আমি আমার সুপ্ত ব্যর্থতার অন্তর্নিহিত ক্রোধ, আমি হারানো বেদনার রঙে রাঙাই আমার দিন রঙে রাঙাই আমার দিন আর অন্তহীন গ্লানির পথে পথে হাটি আমি জোছনা যাচ্ছে দেখ নীরবে আজ মায়াবী পুর্নিমার কি উল্লাস স্বচ্ছ কুয়াশায় বাজে কি রাগিণীর সুর রাগিণীর সুর… আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি আমি তারই কবিতায়… CLICK HERE FOR MORE LYRICS

CHOLO URE JAI | চলো উড়ে যাই । PRITHIBI | BANGLA BAND | KISHORE KUMAR JUNIOR

চলো উড়ে যাই । CHOLO URE JAI BAND: PRITHIBI MOVIE: KISHORE KUMAR JUNIOR এসময়  উড়ে যাওয়া পড়ে পাওয়া চোদ্দ আনায়  কিছু মুখ, দু্ঃখ সুখ বেচে খাওয়া কবিতায়  একটা ঘরে চারটে দেওয়াল পাঁচটা মানুষ থাকবে চিরকাল  আপোষে বিবাদে ক্ষতি নেই গতি নেই একলা হেঁটে  তবু সারারাত বিবাদী মন্ত্রে ষড়যন্ত্রে কাটছে সময়  যাবতীয় দ্বন্দ্ব, লাগছে না মন্দ কাটছে কাটুক, লাগছে না ভয়  চল উড়ে যায়, হাত বাড়ায়, শূণ্যতায়  যেখানে একটাই আকাশ একটাই অবকাশ বন্ধুতায়ে । ভাবিনি হেরে যাওয়া ফিরে পাওয়া ব্যস্ত আমায়  কত রাগ, অভিমান, পিছুটান কান্না ভেজায়  আসবে ভোর, ঘুমচোর এসে বলে এখনই সময়  যদি কখনো মনে পড়ে আমাদের চিঠি দিয়ো এই ঠিকানায়   তবু ছেড়ে যায় কখনো এই কাঁধ দুঃসংবাদ নিতে পারছি না আর  কত গড়বো, অহেতুক লড়বো চেনা চোখেই যখন দেখি সংশয়  চল উড়ে যায়, হাত বাড়ায়, শূণ্যতায়  যেখানে একটাই আকাশ  একটাই অবকাশ বন্ধুতায়ে 

SHOMOY KATE | ARNOB | সময় কাটে | অর্ণব

ছবি
  সময় কাটে - অর্ণব Shomoy Kate - Arnob (Lyrics) সময় কাটে বড় স্তব্ধ আক্রোশে ঘুমেরই নির্ঘুম এ ক্ষণ শালিক বাসা খোঁজে হারানো নীল দেশে না জেনে ফেরারী এ মন পিচ গলা তরলে আটকে পা দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে অসতর্ক হৃদয় পোষ মানে মিথ্যে বলার আফশোসে। সকালে বিকালে উঠে রোজ অকালে গোলে মালে ফাঁক তালে বাসে ঝুলে বেহালে আজ নেই, কাল নেই মাল নেই ঘুরে ঘুরে গাল দেই আকাশে বাতাসে মুখখানা ফ্যাকাশে তাই বুঝি একা সে মনে মনে ভাবে সে সকালে বিকালে তালে তালে বাসে ঝুলে বেহালে ঘুর ঘুর ফুর ফুর নাকে হাওয়া সুর সুর লাগিয়ে বাগিয়ে লোকজন রাগিয়ে টিকাটুলি বাড্ডায় অলিগলি আড্ডায় বকাবে ঠকাবে শুধু দিয়ে চা খাবে রোজ রোজ খোঁজ খোঁজ যে বোঝার সেই বোঝ ডিম পোচ CLICK HERE FOR MORE LYRICS

CHAIRA GELAM MATIR PRITHIBI | OBSCURE | BANGLA BAND

ছবি
Title: ছাইড়া গেলাম মাটির পৃথিবী | CHAIRA GELAM MATIR PRITHIBI Band:  OBSCURE Album: OBSCURE (VOLUME-1) Released: 1986 Genre: POP Main results ছাইড়া গেলাম মাটির পৃথিবী জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাধা অভিমান কী নিঠুর এই নিয়তির বিধান। রক্তে আমার মিইশা ছিল সুরের ছোয়া হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া। আশায় আশায় কাটলো জীবন ভর পার হই নাই তবু সুর সাগর বুকে জমাট বাধা অভিমান কী নিঠুর এই নিয়তির বিধান!! কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায় কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়। কাইন্দা কাইন্দা বলে আমার মন ভাংলো কেন সুরেরই স্বপন বুকে জমাট বাধা অভিমান কী নিঠুর এই নিয়তির বিধান!! সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে। আমায় মনে রাইখো চিরদিন রঙ্গিন নেশায় কইরো না বিলীন বুকে জমাট বাধা অভিমান কী নিঠুর এই নিয়তির বিধান!! All Rights Reserved LYRICS FOR MUSIC LOVER 21®

AMI VORER SHISHIR HOYE | ELITA & MAHADI | আমি ভোরের শিশির হয়ে

ছবি
 Title: আমি ভোরের শিশির হয়ে Artist: E LITA & MAHADI '' আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই ...... আমি এই পৃথিবী হ'তে যদি কোনদিন মুছে যাই ......।। তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে চলে যাবে দূরে অন্য কোথা ও ......... কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে ব্যথা ভরা শূন্যতায় ভাসি আমি অথৈ জলে ...... ।। নিকষ আঁধারে ।  আমি ও তোমার জন্যে কেঁদে কেঁদে চলে যাবো দূরে তোমার কাছে ...  তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে চলে যাবে দূরে অন্য কোথা ও .........  আমি ও তোমার জন্যে কেঁদে কেঁদে চলে যাবো দূরে তোমার কাছে ......... ''

AMI BANGLAY GAAN GAI | আমি বাংলায় গান গাই | প্রতুল মুখোপাধ্যায় | মাহমুদুজ্জামান বাবু

ছবি
আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একব...

TUMI AMAR GHUM | তুমি আমার ঘুম | T.W. SAINIK

ছবি
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমুদ্র ছোঁব না  মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমুদ্র ছোঁব না  মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না  তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না ভালবাসা জলের মত, দু'হাত যেন ভরে না প্রিয় মুখ তারার মত, দু'চোখে গোনা যায় না ভালবাসা জলের মত, দু'হাত যেন ভরে না প্রিয় মুখ তারার মত, দু'চোখে গোনা যায় না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘ...

EKHON ONEK RAAT (Anupom Roy)

ছবি
  Song: এখন অনেক রাত Artist: অনুপম রায় Movie: হেমলক সোসাইটি এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়! ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়! এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়! ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়! কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি! আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর ফাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ! আমি থামতে পারিনি, তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ! তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগ-এর নীলে | জানি তর্কে বহুদূর তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে! কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি! আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর ফাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ! আমি থামতে পারিনি, তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ! এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাস...

SHLOK (Black)

ছবি
Title: SHLOK Band: BLACK আমাদের যেখানে যেতে ইচ্ছে করে সেই স্বপ্নটা মুছে দিলে  কেউ মুখোশ পরবে না।  নিজের ছায়ার বাইরে যাওয়া যায় না এটা মেনে নিলে নির্ঘুম রাত কাটবে না। কার জলে ভাসাতে গেলে ফুল? কার চোখে হয়েছ নিঃস্ব? কেন স্বীকার কর, দুঃখ সব চেতনার মূল? তোমার ক্যানভাসের  ওই নীল আর সাদা অস্তিত্বে বিঁধে থাকে বিপর্যস্ত স্মৃতি। এসবই পেয়ে যাবে অন্য দিনের কেউ তবুও আজ রাতে  যেতে চাও জ্যোৎস্নার বনে। কার জলে ভাসাতে গেলে ফুল? কার চোখে হয়েছ নিঃস্ব? কেন স্বীকার কর, দুঃখ সব চেতনার মূল?

TUMI AMAR GHUM / তুমি আমার ঘুম ( T.W. SAINIK )

ছবি
Song: TUMI AMAR GHUM Artist: T.W. SAINIK তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমুদ্র ছোঁব না মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমুদ্র ছোঁব না মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না ভালবাসা জলের মত, দু'হাত যেন ভরে না প্রিয় মুখ তারার মত, দু'চোখে গোনা যায় না ভালবাসা জলের মত, দু'হাত যেন ভরে না প্রিয় মুখ তারার মত, দু'চোখে গোনা যায় না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দ...