পোস্টগুলি

Sohan Ali লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ONNO GROHER CHAND | SOHAN ALI | BANGLA SONG | অন্য গ্রহের চাঁদ

ছবি
  অন্য গ্রহের চাঁদ Artist: Sohan Ali তোমার আকাশ ধরার শখ  আমার সমুদ্দুরে চোখ  আমি কি আর দেবো বলো   তোমার শুধুই ভালো হোক ।    তোমার ভোলা ভালা হাসি  আমার বুকের ভেতর ঝড়  তুমি চলতি ট্রেনের হাওয়া  আমি কাঁপি থরথর ।    তোমার নানান বাহানায়  আমার জায়গা টা কোথায়  আমি কি এক ঘোরে থাকি  ছিলো কত কথা বাকি ।   তোমার গোপন সবই রয়  আমার আপন মনে হয়  আমি ভোরের ঝরা পাতা  আমার মরার কিসের ভয় !    তোমার নরম কাতর হাত  আমার দিনের মতো রাত  তুমি ঝিনুক কুড়াও যদি    আমি হবো শান্ত নদী ।   আমার আসার সময় হলে  তুমি হাত ফসকে গেলে  তোমার যাওয়ার পায়তারা   আমি হই যে দিশেহারা ।    তুমি অন্য গ্রহের চাঁদ  আমার একলা থাকার ছাদ  তোমার ফেরার সম্ভাবনা  অমাবস্যায় জোছনা ।  তোমার গোপন সবই রয়  আমার আপন মনে হয়  আমি ভোরের ঝরা পাতা  আমার মরার কিসের ভয় !