CHOLO URE JAI | চলো উড়ে যাই । PRITHIBI | BANGLA BAND | KISHORE KUMAR JUNIOR
চলো উড়ে যাই । CHOLO URE JAI
BAND: PRITHIBI
MOVIE: KISHORE KUMAR JUNIOR
এসময় উড়ে যাওয়া পড়ে পাওয়া চোদ্দ আনায়
কিছু মুখ, দু্ঃখ সুখ বেচে খাওয়া কবিতায়
একটা ঘরে চারটে দেওয়াল পাঁচটা মানুষ থাকবে চিরকাল
আপোষে বিবাদে ক্ষতি নেই গতি নেই একলা হেঁটে
তবু সারারাত বিবাদী মন্ত্রে ষড়যন্ত্রে কাটছে সময়
যাবতীয় দ্বন্দ্ব, লাগছে না মন্দ কাটছে কাটুক, লাগছে না ভয়
চল উড়ে যায়, হাত বাড়ায়, শূণ্যতায়
যেখানে একটাই আকাশ একটাই অবকাশ বন্ধুতায়ে ।
ভাবিনি হেরে যাওয়া ফিরে পাওয়া ব্যস্ত আমায়
কত রাগ, অভিমান, পিছুটান কান্না ভেজায়
আসবে ভোর, ঘুমচোর এসে বলে এখনই সময়
যদি কখনো মনে পড়ে আমাদের চিঠি দিয়ো এই ঠিকানায়
তবু ছেড়ে যায় কখনো এই কাঁধ দুঃসংবাদ নিতে পারছি না আর
কত গড়বো, অহেতুক লড়বো চেনা চোখেই যখন দেখি সংশয়
চল উড়ে যায়, হাত বাড়ায়, শূণ্যতায়
যেখানে একটাই আকাশ একটাই অবকাশ বন্ধুতায়ে